Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
Motivation Session on Joining Bangladesh Army-2026

Motivation Session on Joining Bangladesh Army-2026

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে ১৪ জুলাই ২০২৬ তারিখে শিক্ষার্থীদের জন্য "Motivation Session on Joining Bangladesh Army" শীর্ষক একটি উদ্বুদ্ধকরণ সেশন অনুষ্ঠিত হয়।
 পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সেশনটির মূল কার্যক্রমের সূচনা করা হয়। কর্নেল এটিএম মোস্তাফিজুর রহমান, এসইউপি, পিএসসি, জি প্লাস, প্রধান প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।একই সঙ্গে স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের  প্রশিক্ষক মেজর জহিরুল ইসলাম এবং ক্যাপ্টেন জারিন তাসনিম হৃদি  বক্তব্য প্রদান করেন। তাঁরা সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক,নির্বাচনী প্রক্রিয়া,  প্রশিক্ষণ জীবন, কর্মক্ষেত্রের সুযোগ-সুবিধা এবং একজন আদর্শ সেনাসদস্য হিসেবে নিজেকে গড়ে তোলার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। 
এছাড়াও প্রশ্নোত্তর পর্বে  শিক্ষার্থীরা সেনাবাহিনীতে যোগদানসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং সন্তোষজনক উত্তর লাভ করে। সবশেষে অধ্যক্ষ মহোদয় সমাপনী বক্তব্য প্রদান করেন এবং   অতিথিদের  হাতে সম্মাননা স্মারক (Souvenir) তুলে দেন। 
সার্বিকভাবে, অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টিতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।


Total Views : 11