Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
Lifespring আয়োজিত Mental Health Ambassador Training এ অ

Lifespring আয়োজিত Mental Health Ambassador Training এ অ


চট্টগ্রাম, ২৮ জুন ২০২৫।
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য। পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিমন্ডলে সকল স্তরের মানুষের মানসিক স্বাস্থ্যের পরিচর্চা ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও তা থেকে উত্তরণের উপায় সম্পর্কে মানুষের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই লক্ষ্যে ২৮ জুন, ২০২৫ তারিখ শনিবার Lifespring এর উদ্যোগে নেভী কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় Mental Health Ambassador Training সেশন। যার মূল প্রতিপাদ্য বিষয় হলো- “Learn how to save your family and friends”। উক্ত ট্রেনিং সেশনে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ ট্রেনিং সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- 
Dr. Khushal (Psychiatrist)
Dr. Shusama Reza (Parenting & Mindfulness Trainer)
Avijit Nath (Psychologist),

Yahia Amin (Chairman Lifespring)
প্রশিক্ষকবৃন্দ Overcoming Depression, Anxiety, Anger Management, Parenting, Meditation, Relationship Management, Suicide, Addiction ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ মানসিকভাবে সুস্থ থাকার জন্য বিষন্নতা, দুশ্চিন্তা দূরীকরণ, ইতিবাচক প্যারেন্টিং, পারস্পরিক সহমর্মিতার চর্চার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে অবহিত হয়, যা নিজেদের ও স্বজনদের সুস্থ থেকে সুন্দর জীবন উপভোগ করার ক্ষেত্রে সহায়ক হবে। প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকগণ। এরপর ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Total Views : 138