Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
HCPSC পরিবারের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫

HCPSC পরিবারের বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫

চট্টগ্রাম, ২২ ডিসেম্বর ২০২৫।
বছর শেষ কর্মচঞ্চল গতানুগতিক একঘেঁয়েমি থেকে একটু আনন্দ, একটু অবসর বিনোদনের জন্য আমাদের সবার মন অস্থির হয়ে উঠেছিল। তাই প্রতিবছরের ন্যায় এবারও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য বার্ষিক আনন্দ ভ্রমণের আয়োজন করে। ২২ ডিসেম্বর ২০২৫, HCPSC পরিবার এই বার্ষিক আনন্দ ভ্রমণ উপভোগ করে। এবারের আনন্দ ভ্রমণের মূল ভেন্যু ছিল “মেঘলা পর্যটন কেন্দ্র, নীলচল ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।” ভোর ০৬৩০ মিনিট হতেই প্রতিষ্ঠান প্রাঙ্গন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবার প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। সকাল ০৭০০ ঘটিকায় যাত্রা শুরু হয়। যাত্রা পথে সকালের নাস্তা উপভোগ করে সবাই। সকাল ১০০০ ঘটিকায় অত্যন্ত নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা সুশৃঙ্খলভাবে সাজানো মনমাতানো “মেঘলা পর্যটন কেন্দ্র” পৌঁছে যাব। পাহাড়, হৃদে ঘেরা জায়গাটির মাঝে কিছুটা কৃত্রিমতায় সাজানো ‘মেঘলা বিনোদন কেন্দ্র’। ভেতরে পাহাড়ে জনজীবনের কিছু নিদর্শনও দেখা যায়। এছাড়াও ঝুলন্ত ব্রীজ, পার্ক, আধুনিক নৌকাঘরের ব্যবস্থা রয়েছে এই বিনোদন কেন্দ্রে। মেঘলার সৌন্দর্য উপভোগ করে সবাই ব্যক্তিগত উদ্যোগে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঘেরা বান্দরবান সর্বোচ্চ চ‚ড়া নীলাচল। এরপর বেলা ১৩০০ ঘটিকায় বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পৌঁছে সেখানকার ডাইনিং হলে মধ্যাহ্নভোজ শেষ করে। এরপর মাঠে খেলাধুলা, অডিটোরিয়ামে সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ১৮৩০ ঘটিকায় ফিরতি যাত্রা করে ২০৩০ ঘটিকায় সকলে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ফিরে আসে। হাসি-আনন্দ, গান, ভ্রমণ সব মিলিয়ে দিনটি একটি স্মৃতিময় হয়ে সকলের হৃদয়ের মনি কোঠায় বিশেষ অবস্থান তৈরি করে নেয়।

আরও ছবি দেখতে ক্লিক করুন


Total Views : 129