Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন 

২৫ জুন ২০২৫, বুধবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করে। এবছরের প্রতিপাদ্য ছিল "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় "। 
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
কর্মসূচির শুরু হয় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি এর নেতৃত্বে র‍্যালিতে উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী  ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‍্যালিটি কলেজ থেকে শুরু করে হালিশহর হাউসিং এস্টেট মাঠ  সড়ক ঘুরে আবার প্রতিষ্ঠানে ফিরে আসে। 
এরপর, প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি। আলোচনা সভায় দুজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশ দূষণের কারণ, এর প্রভাব এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন। 
আলোচনা শেষে প্রতিষ্ঠান চত্বরে "বৃক্ষ পরিচর্যা কার্যক্রম " অনুষ্ঠিত হয়।
 


Total Views : 132