Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এ HCPSC র সাফল্য

সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এ HCPSC র সাফল্য

চট্টগ্রাম, ২৬ জুন ২০২৪

গত ২৪ জুন ২০২৪, সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪ এ অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার এম.পি, মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাননীয় উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। 

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর জাতীয় পর্যায়ে ক গ্রুপে গণিত ও কম্পিউটার বিভাগে অংশগ্রহণকারী হিসেবে অষ্টম গ শাখার শিক্ষার্থী তাবিয়া ইসলামকে ক্রেস্ট, সনদপত্র, ত্রিশ হাজার টাকার চেক, বই, স্কুল ব্যাগ, ফাইল, নোট বুক, ক্যাপ, টি শার্ট প্রদান করা হয়। অধ্যক্ষ মহোদয় তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরো সফলতা অর্জন করবে, এ আশাবাদ ব্যক্ত করেন।
 


Total Views : 3306