Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন


চট্টগ্রাম, ২৬ মার্চ, ২০২৬ : 
“স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা -”
স্বাধীনতা একটি জাতির পরম আরাধ্য ও সাধনার বিষয়। ২৬শে মার্চ বাঙালি জাতির স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ আনুষ্ঠানিক রূপ নেয়। প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

উক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বিএনসিসি, গার্ল গাইডস ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। পরবর্তীতে প্রদর্শন করা হয় একটি তথ্যভিত্তিক প্রামাণ্য চিত্র। সর্বশেষ আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও ছবি 


Total Views : 34