Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অ

পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অ

২৯ জুন ২০২৬,চট্টগ্রাম

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মহা সমারোহে  অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি । আজ ২৯জুন ২০২৬  সুসজ্জিত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন  প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি।  

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের লক্ষ্যে ক্যাম্পাসের নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়। 

দ্বিতীয় পর্যায়ে  হালিশহর ক্যান্টনমেন্ট  পাবলিক স্কুল এন্ড কলেজের নিকটবর্তী সমুদ্র উপকূলে  বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হবে, তা জানানো হয়।  

উদ্বোধনকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ বাড়ির আঙিনায়, ছাদে, বারান্দায় বৃক্ষরোপণ করতে  উৎসাহিত করেন। এছাড়া তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহবান জানান।   

শিক্ষার্থীরা উৎসাহের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, শিক্ষার্থীরা এই আশা ব্যক্ত করে।


Total Views : 48