চট্টগ্রাম, ২৫ মার্চ, ২০২৬ :
১৯৭১ সালের ২৫ মার্চ, বাঙালি জাতির ইতিহাসে একটি অন্ধকার ও বিভীষিকাময় অধ্যায়। ঘুমন্ত, নিরীহ ও নিরস্ত্র স্বাধীনতার স্বপ্নে বিভোর জাতির ওপর চলেছিল নির্মম হত্যাকান্ড। পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই গণহত্যার ক্ষত আজো দগদগে হয়ে আছে বাঙালির মানসপটে। প্রতিবছরের মতো হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ দিবসের স্মরণে পালন করেছে গণহত্যা দিবস-২০২৫। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা পেশ করেন প্রভাষক জনাব মোঃ মাহবুব আহসান। সর্বশেষ অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও ছবি